আবুল কাউসার আশা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, এখানে আমাদের দলীয় নেতাকর্মী ও প্রশাসনের যারা আছেন। এই মুছাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকান্ডে আসামি ও ঘোষিত ফ্যাসিস্টরা তাদের ছবি সাঁটিয়ে বেড়াচ্ছে। আপনারা চোখে আঙ্গুল দিয়ে বসে আছেন কীনা জানি না।
রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্টদের যদি প্রশ্রয় দেন তাহলে একদিন আপনাদেরও ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি চাই মুছাপুর ফ্যাসিস্টদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে, এটা যেন আবারও ফ্যাসিস্টদের কবলে না পড়ে।
আজকে আপনাদের হাতে যা তুলে দেয়া হচ্ছে এটা সহযোগিতা নয়। এটা আপনাদের অধিকার। আপনারা আপনাদের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন এই চাল থেকে শুরু করে রাস্তা ঘাটের উন্নয়ন পর্যন্ত সব আপনাদের অধিকার। আপনাদের অধিকার বুঝিয়ে দেয়া আমাদের কর্তব্য।

