ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৪০০ দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৬০ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ৪৮০ পরিবারের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে এই পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়।
পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ-৫ আসনের অন্যান্য এলাকাতেও অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় তিনি বলেন, কোনো অসহায় মানুষ যেন খাদ্য সংকটে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য। সমাজের নিম্নআয়ের ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং পর্যায়ক্রমে আসনের অন্যান্য এলাকার অসচ্ছল পরিবারগুলোর মাঝেও চাল বিতরণ করা হবে। প্রথম ধাপে দেয়া সম্পন্ন হয়েছে যারা না পেয়েছে তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে পাবেন।

