ফাইল ছবি
নারায়ণগঞ্জ বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চুরি করে পালানোর সময় জাহিদ (১৮) নামে এক চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে উল্লেখিত প্রতিষ্ঠানের ভিতর থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃত চোর জাহিদ বন্দর থানার রুপালী আবাসিক এলাকার জামান মিয়ার ছেলে। ধৃতকে শনিবার (১৮ জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৭)২৬ নং চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে,বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে উল্লেখিত প্রতিষ্ঠানে প্রতিনিয়ত চুরি ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন কৌশলে রাতের বেলায় মেরিন টেকনোলজিতে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে।

