রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে নাসিক: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৬, ১৮ জুলাই ২০২৬

ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে নাসিক: সাখাওয়াত 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জে চুন্নুর জন্ম হয়েছে, মোনায়েম মুন্নার জন্ম হয়েছে, এমিলির জন্ম হয়েছে। অথচ গত কয়েক বছর ধরে কোন খেলোয়াড় তৈরি হচ্ছে না। বাংলাদেশকে খেলায় নেতৃত্ব দিতে হবে নারায়ণগঞ্জে। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমি সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটবল ও ক্রিকেটের জন্য দশজন প্রশিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজকে যেভাবে ধ্বংস করা হয়েছিল মাঠগুলোকেও সেভাবে ধ্বংস করা হয়েছে। এই পেছনে আওয়ামী লীগের আমলে ক্রীড়া সংস্থা এ জায়গার দাম দশ লক্ষ টাকা করে আর ওই সামনের জায়গার দাম কোটি টাকার ওপরে। শামীম ওসমান তার এক আত্মীয়ের সাথে এই জায়গা বদল করেছে।

তিনি আরও বলেন, আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ করছি। এ জায়গা উদ্ধার করতে হবে। এই জায়গা ভেঙে মাঠকে সম্প্রসারণ করতে হবে।

তিনি বলেন, এখানে ইনডোর স্টেডিয়ামের জন্য চার কোটি টাকা নেয়া হয়েছিল। পৌনে দুই কোটি টাকার কাজ করে বাকি টাকা নিয়ে পালিয়েছে, এটাকে অসম্পূর্ণ রেখে। এটা বাস্তবায়ন করতে হবে। এতে খেলার মান উন্নত হবে।

তিনি আরও বলেন, আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে মিটিং করেছি। সেখানে ছোট বড় ৩১টি মাঠের লিস্ট দিয়েছি। এটা দেয়ার কারন নারায়ণগঞ্জ হল খেলাধুলার উর্বর ভূমি। এই ভূমিকে আরও উর্বর করতে হবে।