রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রগতিশীল আড়াইহাজার গড়ব: আজাদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪২, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ২১:৪৩, ১৮ জুলাই ২০২৬

প্রগতিশীল আড়াইহাজার গড়ব: আজাদ

উন্নয়ন কর্মকান্ড উদ্ভোধন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিয়ে একটি সমৃদ্ধশীল ও পগতিশীল আড়াইহাজার গড়ব। এ বিষয়ে তিনি আড়াইহাজারের সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।  

এমপি নজরুল ইসলাম আজাদ শনিবার (১৮ জুলাই) উপজেলার পৃথক স্থানে বেশ কয়েকটি উন্নয়ন কর্মকান্ড উদ্ভোধন ও পরিদর্শণ শেষে আড়াইহাজার উপজেলা হলরুমে ১৬৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতা দান কালে এ কথা বলেন। 

নজরুল ইসলাম আজা আরো বলেন, প্রধানমন্ত্রীর স্লোগান “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে সকলকে অকান্ত পরিশ্রম করে দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়ন করতে হবে। 

এর আগে এমপি আজাদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত আড়াইহাজার টু পুরিন্দা সড়কের শুভ উদ্ভোধন করেন এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় পাঁচগাও এলাকায় বৃক্ষরোপণের উদ্ভোধন করেন। 

তিনি একই দিনে আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটরিয়ামের সৌন্দর্য্য বর্ধণের কাজ ও উদ্ভোধন করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় এলজিইডি নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. আহসানুজ্জামান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।