পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, ফুটবলের সূতিকাগার হল নারায়ণগঞ্জ। আমাদের নারায়ণগঞ্জে ছিল চুন্নু, মুন্না ও এমিলি ভাইয়ের মত ফুটবল তারকা। এছাড়াও স্বপন ভাই, গাউছ, জাকির ভাইসহ অসংখ্য ফুটবলার নারায়ণগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্রজন্মের নজরুল লিটন, সুজন ভূঁইয়া, সোহেলসহ অনেক ফুটবলার আমরা নারায়ণগঞ্জ থেকে জাতীয় পর্যায়ে উপহার দিতে পেরেছি।
শনিবার (১৮ জুলাই) শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমাদের সেই দিন আর নেই। ফুটবলের জাগরণ সৃষ্টি হচ্ছে না। ফুটবলের জাগরণের জন্যই আমরা বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একজন মহৎ নারীর সংগ্রামের ইতিহাস তুলে ধরতে চাচ্ছি এবং নারায়ণগঞ্জে ফুটবলের পুনর্জাগরণ ঘটাতে চাচ্ছি।
তিনি আরও বলেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সবাই খেলা উপভোগ করবেন। আমি দর্শকদেরও ধন্যবাদ জানাই।

