মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

|

ভাদ্র ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১৭, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩৬, ১৭ আগস্ট ২০২৬

বন্দরে মাদক ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে বন্দর থানা পুলিশের এসআই মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে অভিযান চালিয়ে মোঃ সাহাদত হোসেন সাগর (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাগর বন্দর থানাধীন দিঘীরপাড় মসজিদ সংলগ্ন আমানের বাড়ির ভাড়াটিয়া মোঃ রেজাউল হকের ছেলে।

‎একই অভিযানে পুলিশ পৃথক স্থান পিচ কামতাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।