বৃক্ষরোপণ কর্মসূচি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলার সমবায়ীদের উদ্যোগে এবং উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধন মোঃ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার মোঃ আবু জাফর মিয়া, , সহকারি নিবন্ধন মোঃ আবু ফরহাদ, রূপগঞ্জ উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহকুমা জামদানি কেন্দ্রীয় শিল্প সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়াসহ উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক ভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

