রোববার, ১৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫১, ১৬ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে ১০৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাফেজা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত মাদক কারবারি হাফেজা বেগম বন্দর থানার ফুলহর (দরবার বাড়ী) এলাকার মৃত শুনু সরদারের মেয়ে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা।  গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (১৬ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (১৫ আগস্ট) দুপরে দেড়টায় বন্দর থানার ফুলহরস্থ ধৃত মাদক কারবারি বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।