রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বেকারিকে জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জোনাল বিক্রয় যৌথ অভিযানে প্রায় ৮০০টি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ঢাকা সিয়াম বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বন্দরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল। অভিযানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন পাইপ ও সরঞ্জামও অপসারণ করা হয়।

জেলা প্রশাসন ও জোনাল বিক্রয় অফিস, বন্দর-এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের লক্ষ্য ছিল অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করা, সিস্টেম লস কমানো এবং জননিরাপত্তা নিশ্চিত করা।

জেলা প্রশাসন জানায় নারায়ণগঞ্জ জেলার অন্যান্য উপজেলাতেও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।