বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বে-সরকারি স্কুল সরকারি করণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বে-সরকারি স্কুল সরকারি করণের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বে-সরকারি স্কুল সরকারি করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

বুধবার দুপুরে মিয়াবাড়ী- হাটাবো সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভায়েলা-মিয়াবাড়ী বে-সরকারি স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, শাহিনুর বেগম, রুবিয়া আক্তার, সোনিয়া আকতারসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ থেকে ৪ কিলোমিটার দূরত্ব হওয়ায় ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করে চার কক্ষ বিশিষ্ট টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম করলেও দীর্ঘ ৩৩ বছর পার হয়ে গেলেও এ বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারীকরণ হয়নি। সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরকার যায় আসে কিন্তু এ বিদ্যালয়টির দিকে কারো কোন সু-নজর নেই। ভাঙ্গাচুরা টিনের ঘরেই বিনা বেতনে প্রায় আড়াইশো শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন শিক্ষকরা। শিক্ষার্থীদের দুর্দশা দেখে বর্তমান সরকারের পক্ষ থেকে একটি পাকা ঘর করে দিলেও আরেকটি রয়েছে জরাজীর্ণ।

এদিকে মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা গোলাকান্দাইল এলাকার বাসায় স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কাছে গিয়ে স্কুলটি সরকারি করণের দাবী জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলা সামগ্রী বিতরণ করে।

এ সময় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার চিন্তা করে একটি পাকা ক্লাসরুম করে দেওয়া হয়েছে। দ্রুত স্কুলটি সরকারি করণ করা হবে। যাতে করে হতদরিদ্র ও নিরহ পরিবারের সন্তানরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয়।