প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে বিভিন্ন মামলার অভিযুক্ত ১১ আসামীকে গ্রেফতার করে সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।
এর আগে রোববার রাতে দেড়টার দিকে ব্রাক্ষনদী ইউনিয়নের ব্রাহ্মন্দী ভূমি অফিস সংলগ্ন পরিত্যক্ত হিন্দু জমিদার বাড়ির দ্বিতীয় তলায় পশ্চিম কর্নারের কক্ষের মধ্যে থেকে ম্যাগজিন সহ ১ টি পিস্তল উদ্ধার করে র্যাব-১১।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছেন, দুপ্তারা ইউনিয়নের গির্দা চৌধুরীপাড়ার মৃত আ. হেকিমের পুত্র খোকা মিয়া (৫০), সত্যভান্দি এলাকার আব্দুল মান্নান ওরফে সাধুর পুত্র শরীফুল ইসলাম (৪৩), দেবীপুরা পালপাড়া এলাকার শুক্কুর আলীর পুত্র মো. আব্দুল্লাহ শাওন (২২), শিবপুর এলাকার জাকির হোসেনের পুত্র মো. ইমন (২০), সিরাজ মিয়ার পুত্র মো. সুমন মিয়া (২০), মুকুন্দী এলাকার মো. ইমান আলীর পুত্র মো. শাহিন, ছোট খামারচর এলাকার মো. লতিফ মিয়ার পুত্র মো. শুভ (৩১),মো. আবুল হাসেমের পুত্র মো. সুমন মিয়া (৩৪), দিঘিরপাড়া এলাকার মো. মোস্তফার পুত্র মো. মারুফ মিয়া (২৭), মারুয়াদী এলাকার দ্বীন ইলামের পুত্র নবীর হোসেন (২৮), এবং পাঁচগাও চরপাড়া এলাকার মো. শামসুল হক মিয়ার পুত্র মো. সোহেল মিয়া (৩৫)।
তাদেরকে রবি বার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মো. সবজেল হোসেন জানান।

