ফাইল ছবি
আড়াইহাজারে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনীয় দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ইমন, প্রকল্প কর্মকর্তা সারমিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসরত জাহান ভূঞা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহিদুল ফারুক হোসেন, আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামাল প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি কমানো এবং পরিবার ও সমাজের পর্যায় থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

