মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৩, ১৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে আ’লীগের ৯ নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আ'লীগের বিভিন্ন পদধারী ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেফতারকৃতরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

​গ্রেফতারকৃতরা হলেন,সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সনমান্দী ইউনিয়নের জাইদ্যেরগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান আমির (৪৫), সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাধুরচর এলাকার রেজাউল করিমের ছেলে মোঃ জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের মিজানুর রহমানের ছেলে মঞ্জুর হোসেন (৪৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আফজাল হোসেন বকুল (৩৫)।

​এছাড়াও গ্রেফতারকৃত অন্যদের মধ্যে রয়েছেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী গ্রামের মৃত বিল্লাল হোসেন মুক্তারের ছেলে মোঃ মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদা বাড়ী গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন কাঁচপুর এলাকার মৃত হাসেম ও মৃত রহিমা বেগমের ছেলে রমিজ (৬৩)।

​সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।