বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৩, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সড়ক ব্যবহারকারী সব শ্রেণির মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।