শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বাবা-ছেলের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বাবা-ছেলের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন এক বৃদ্ধ ও তাঁর ছেলে। এ ঘটনায় দুজনই আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কল্যান্দী নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন খলিলুর রহমান (৭০) ও তাঁর ছেলে হৃদয়।

তাদের অভিযোগ অনুযায়ী, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে জাকির, হেমাজ উদ্দিন, শাহাব উদ্দিনসহ ৮ থেকে ১০ জন মিলে পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালান। এতে বাবা ও ছেলে উভয়েই আহত হন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছিলে যাওয়াসহ আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।