বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা যেকোন সময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৬, ১৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা যেকোন সময়

ফাইল ছবি

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ দুটি আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা হতে পারে যেকোন সময়। 

দলীয় একাধিক সূত্রমতে যেকোন ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী। তবে এটি ধানের শীষের কারো হাতে যাচ্ছে নাকি শরীক দলগুলো পাচ্ছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। 

তবে ধানের শীষের প্রার্থী হতে ইতোমধ্যে আলোচনায় আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। 

এদিকে হুট করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়ায় নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থীও ঘোষণা করা হতে পারে একই সাথে। ইতোমধ্যে দুজন সম্ভাব্য প্রার্থীর সাথে বৃহস্পতিবার আলোচনা করেছে কেন্দ্র।

নারায়ণগঞ্জ ৫ আসনে এগিয়ে আছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সংসদ সদস্য আবুল কালাম, বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। 

প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছে দুটি আসনের দলটির নেতাকর্মীরা।