ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, তারেক রহমানের সিপাহসালার হিসেবে তারেক রহমান নারায়ণগঞ্জ-৫ আসনে কালাম ভাইকে মনোনয়ন দিয়েছে। আমরা জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালামের নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শজীদ জিয়ার হাতে গড়া নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী যার মামে দুর্নীতির কোন অভিযোগ নেই এমন একজন প্রার্থী তারেক রহমান আমাদের উপহার দিয়েছেন। আমরা তাকে পেয়ে গর্বিত।
তিনি আরও বলেন, ফ্যামেলি কার্ডের মাধ্যমে আমরা পরিবারের নারীদের মাধ্যমে রেশনের ব্যাবস্থা করতে চাই। পাশাপাশি স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার কীটনাশকসহ বীজ ও অন্যান্য জিনিস প্রদান করা হবে ন্যায্য দামে।

