ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা কারাগারের ৯২ বন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন। তবে সেখানে পোস্টাল ব্যালট পৌঁছেছে ৭২টি।
মঙ্গলবার কারাগারের ভেতর স্থাপিত তিনটি বুথে তারা ভোট দেবেন বলে জানিয়েছেন জেলার মো. ফেরদৌস মিঞা।
এ ভোটগ্রহণ কার্যক্রম চলবে তিন কার্যদিবস পর্যন্ত।
৭২ জনের মধ্যে পাঁচজন নারী এবং বাকিরা পুরুষ ভোটার।
ফেরদৌস মিঞা বলেন, এ কারাগারে এক হাজার ৭৭৩ জন কারাবন্দি আছেন। তাদের মধ্যে ৯২ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে ৭২ জনের ব্যালট পৌঁছালেও বাকি ২০ জনের ব্যালট এখনো পৌঁছায়নি।
ফলে, যাদের ব্যালট পৌঁছেছে তাদের জন্য তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। দুটি পুরুষ ভোটারদের জন্য এবং অপরটি নারীদের। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
“বাকি ২০টি ব্যালট পৌঁছালে কমিশনের নির্দেশনা মোতাবেক তাদের ভোট পরে গ্রহণ করা হবে”, বলেন কারাগারের জেলার।

