বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রশাসন ও ভোটার‌দের প্রতি গিয়াসউদ্দি‌নের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসন ও ভোটার‌দের প্রতি গিয়াসউদ্দি‌নের আহ্বান

ফাইল ছবি

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনী এলাকা ৩ ও ৪ (সোনারগাঁ- সি‌দ্ধিরগঞ্জ ও ফতুল্লা) আস‌নে নির্বাচ‌নে অংশগ্রহন কর‌ছি। নারায়ণগঞ্জ -৩ আস‌নে  বিএন‌পি ম‌নো‌নিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও তার ছে‌লে স‌জিব ১২ ফেব্রুয়ারী অনু‌ষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন ভোট‌কেন্দ্র দখল ক‌রে ফলাফল তা‌দের প‌ক্ষে নেয়ার প‌রিকল্পনা নি‌য়ে কাজ কর‌ছে ব‌লে স্থানীয় ভোটারগন আমাকে সংবাদ দি‌চ্ছে। আমার প‌ক্ষে আমার প্রতীক ফুটবল নি‌য়ে যারা কাজ কর‌ছে তা‌দের‌কে হুম‌কি ধম‌কি দি‌চ্ছে এবং ভো‌টের দিন আমার লোকজন যা‌তে কে‌ন্দ্রের আশেপা‌শে না যায় সেজন‌্যও হুম‌কি দেয়া হ‌চ্ছে। আমি ইতিম‌ধ্যে এ নির্বাচ‌নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং উপ‌জেলা প্রশাস‌নের যারা দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা র‌য়ে‌ছেন তা‌দের‌কে এ বিষ‌য়ে লি‌খিত ও মৌ‌খিকভা‌বে অব‌হিত ক‌রে‌ছি। তারা আমা‌কে আশ্বাস দি‌য়ে‌ছেন যে, কোনভা‌বেই কেউ কেন্দ্র দখল ক‌রে নি‌তে পার‌বে না এবং ভো‌টের দিন ভোট‌কেন্দ্রে এসে শতভাগ নিরাপত্তার সা‌থে ভোটাররা ‌তা‌দের ভোট প্রদান কর‌তে পার‌বেন।

‎বিষয়‌টি আমি গণমাধ‌্যমের দৃ‌ষ্টি‌তে এবং নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ- ৩ এর সোনারগাঁ উপ‌জেলা ও সি‌দ্ধিরগঞ্জ থানার সম্মা‌নিত ভোটার এবং সর্বস্ত‌রের জনগনকে অব‌হিত ক‌রে‌ছি। আমি সম্মা‌নিত ভোটার‌দের অনু‌রোধ জানা‌বো আপনারা ভোট‌কে‌ন্দ্রে এসে আপনা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌বেন। পাশাপা‌শি কে‌ন্দ্রের ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত কে‌ন্দ্রে অবস্থান কর‌বেন। আমার প‌ক্ষে নির্বাচ‌নে যারা কাজ কর‌ছেন তারা আইন প্রয়োগকারী সংস্থা‌কে স‌র্বোচ্চ সহ‌যোগীতা কর‌বেন। এবং প্রয়োজন হওয়া মাত্র তা‌দের সাহায‌্য সহ‌যোগীতা নি‌বেন।

‎আমার প্রতিদ্বন্দী  প্রার্থী আমার বিজয় ঠেকা‌নোর  জন‌্য বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অপ‌চেষ্টা চালা‌তে পা‌রে। তাই আপনার সতর্ক থাক‌বেন এবং সর্বোচ্চ শা‌ন্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা কর‌বেন।