মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত প্রার্থীকে বরণ করে নিলেন দিপু ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত প্রার্থীকে বরণ করে নিলেন দিপু ভূঁইয়া 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্যের এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামি-এর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে কুলশ বিনিময় করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও আনোয়ার হোসেন মোল্লা।

এ সময় বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নির্বাচন শেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করা। 

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।

জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন শেষ, এখন বিভেদ ভুলে এলাকার উন্নয়ন নিয়ে ভাবার সময়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরাও এই মিলনমেলাকে ইতিবাচক হিসেবে দেখছেন।