মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এমপি পুত্র সজীবের হুংকার!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

এমপি পুত্র সজীবের হুংকার!

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব বলেছেন, দলের কোনো নেতা বা কর্মী যদি অপকর্ম, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ কোনো কাজে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সোপর্দ করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা আপসের সুযোগ নেই।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এসব কথা বলেন।

সজীব বলেন, যুবদল একটি আদর্শিক ও সংগ্রামী সংগঠন। এই সংগঠনের পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষা করা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। যুবদলের নেতাকর্মীদেরও সেই প্রত্যাশা পূরণে সচেতন থাকতে হবে। মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

যুবদলের এই নেতা জানান, সংগঠনের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি থাকবে। কেউ অপরাধে জড়ালে তার পদ-পদবি বা পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধ প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, যুবদল সবসময় ন্যায় ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আদর্শ বাস্তবায়নে যুবদলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে কোনো অপকর্মকারীর দায় সংগঠন নেবে না।

বার্তায় সজীব নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে এবং সংগঠনের শৃঙ্খলা ও সুনাম অক্ষুণ্ন রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায়, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।