প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি টাংকি থেকে অজ্ঞাতনামা এক নারীর (আনুমানিক ২০/৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের নির্মানাধীন পরিত্যক্ত বাড়ির সেফটি টাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ওই নারীর পরনে একটি কালো রঙের বোরকা ছিল। সম্ভবত লাশটি ৭-৮ দিন পূর্বের হবে তাই পঁচে গেছে। লাশের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাড়ির ভিতরে গিয়ে সেফটি ট্যাংকের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই এর টিম কাজ করছেন কিন্তু লাশটি পঁচে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হচ্ছে না।

