মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা উন্নত সে রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত : তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা উন্নত সে রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত : তৈমূর

ফাইল ছবি

মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা যত উন্নত যে রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত। আমি পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়ে দেখেছি শিক্ষা ব্যবস্থায় যারা অগ্রগামী তারাই সুখে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে আছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষারও দরকার আছে। আমাদের এই স্কুলে আনুষ্ঠানিক কার্যক্রম দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অল্প টাকায় পড়ালেখার সুবিধার্তেই এই স্কুলগুলো গড়ে তোলা। এই স্কুলটাকে কলেজ করা যায় কিনা সেই চেষ্টা করবেন। আমি এ ব্যাপারে সহযোগিতা করবো। প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। সময়কে মূল্য দিতে হবে। নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে। সমাজের মানুষে উন্নত জীবনযাপন করবে। সমাজে শান্তি ফিরে আসবে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্মা, মুসলিম একাডেমির উর্ধ্বতন সহ সভাপতি আবু সিদ্দিক ভূইয়া, সহ সভাপতি মো. হোসেন শেখ, নির্বাহী পরিচালক নূরুল ইসলাম খান, মো. আব্দুল হালিম ও নাজমুল কবির নাহিদ প্রমুখ।