রোববার, ২২ মার্চ ২০২৬

|

চৈত্র ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিজ নিজ এলাকায় এমপিদের ঈদের নামাজ আদায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৯, ২২ মার্চ ২০২৬

নিজ নিজ এলাকায় এমপিদের ঈদের নামাজ আদায়

ফাইল ছবি

নারায়ণগঞ্জে নিজেদের এলাকায় দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেছেন নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সংসদ সদস্যরা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ঈদ করেছেন রূপগঞ্জে নিজ এলাকায়। সেখানে পাড়াগাঁও ঈদগাহ ময়দানে সকালে ঈদের নামাজ আদায় শেষে দিনব্যাপী নেতাকর্মী ও রূপগঞ্জবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলায় ঈদ উদযাপন করেছেন। সেখানে পাঁচরুখীতে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন আজাদ।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ঈদ উদযাপন করেছেন সোনারগাঁয়ের মেঘনা এলাকায় নিজ বাড়িতে। সেখানে ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন মান্নান।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। পরবর্তীতে কুতুবপুরে নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ওমরাহ পালনের জন্য সৌদি আরব আছেন। সেখানেই ছেলে ও নাতীর সাথে ঈদ উদযাপন করেছেন তিনি।