রোববার, ২২ মার্চ ২০২৬

|

চৈত্র ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফাঁকা নারায়ণগঞ্জে ঈদের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০১, ২২ মার্চ ২০২৬

ফাঁকা নারায়ণগঞ্জে ঈদের আমেজ

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। ব্যস্ত সড়ক, জনাকীর্ণ বিপণিবিতান আর যানজটের শহর যেন হঠাৎ নির্জন রূপ নিয়েছে। ঈদের ছুটি শুরু হতেই কর্মজীবী মানুষদের বড় একটি অংশ গ্রামের বাড়িতে চলে গেছে।

শহরের চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক এলাকায় ঘুরে সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। যেখানে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো, সেখানে এখন স্বস্তিতে চলাচল করছেন অল্প কিছু পথচারী ও যানবাহন চালক। 

শহরের চাষাঢ়া, নারায়ণগঞ্জ ক্লাব রোড, বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দেখা গেছে একই চিত্র।

শহরের মার্কেটগুলোতেও ক্রেতাদের উপস্থিতি নেই। বেশিরভাগ দোকানগুলোই বর্তমানে বন্ধ রয়েছে। ঈদের আগের শেষ কয়েকদিন সাধারণত কেনাকাটার ভিড়ে উপচে পড়ছিল দোকানপাট। তবে বর্তমানে সেই ভিড় আর নেই। 

সব মিলিয়ে কর্মব্যস্ত নারায়ণগঞ্জ এবার শান্ত ও নিরিবিলি এক শহরে পরিণত হয়েছে। তবে এই নীরবতার মাঝেও রয়েছে ঈদের আনন্দের ছোঁয়া। ফাঁকা শহরে অনেকেই ঘুরতে বের হয়েছেন।

শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা সালাম বলেন, ঈদের ছুটিতে শহর ফাঁকা। তাই একটু ঘুরতে বের হয়েছি৷ সাধারণ সময়ে তো শহরের রাস্তায় হাটা চলা করাই যায় না।