সোমবার, ২৩ মার্চ ২০২৬

|

চৈত্র ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের ফুডজোনগুলোতে ভীড়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০৪, ২৩ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের ফুডজোনগুলোতে ভীড়

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শহরের ফুডজোন গুলোতে মানুষের ভীড় বেড়েছে। ঈদকে কেন্দ্র করে বিশেষ খাবার ও নতুন নতুন অফার দিচ্ছে এসকল রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে। পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে সাজসজ্জা করা হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) শহরের খানপুর, সিটি পার্ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

শহরের খানপুর সড়কের ফুডকোর্ট ও অস্থায়ী দোকানগুলো পসরা সাজিয়ে বসেছে। ঈদের আমেজ আনতে সাজানো হয়েছে এসকল দোকান। করা হয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা।

ঈদ উপলক্ষে এসকল দোকানে নানান রকমের প্যাকেজ ও মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। দোকানে ক্রেতাদের আকর্ষিত করতে নতুন নতুন খাবারের আইটেম তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন।

শহরের রাসেল পার্কেও খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভীড় দেখা গেছে। অনেকেই পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে ও খাবার খেতে এসেছেন এখানে। 

রাসেল পার্কের চাপের দোকানের মালিক অঞ্জন হোসেন জানান, ঈদে মানুষ ঘুরতে আসে এখানে। এসময় বেচাকেনার চাপও বেশি থাকে। এবছর এখন পর্যন্ত ভাল বেচাকেনা হয়েছে।