রোববার, ০২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির জেলা কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৬, ২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির জেলা কমিটি ঘোষণা

ফাইল ছবি

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে জাতীয় যুবশক্তির অফিসিয়াল ফেসবুক পেজে অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহিদুল হক বাঁধনকে, সদস্য সচিব ইমন মালুম এবং মুখ্য সংগঠক করা হয়েছে নূর জামাল হাসানকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নেছার উদ্দিন, সিনিয়র সংগঠক মুহা. মিনহাজুল আবেদীন (বাবলু) ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পিয়াল।

অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

আহ্বায়ক জাহিদুল হক বাঁধন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তিকে একটি শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।

সদস্য সচিব ইমন মালুম বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

মুখ্য সংগঠক নূর জামাল হাসান জানিয়েছেন, এটি শুধু পদবি নয়, অর্পিত দায়িত্ব। নারায়ণগঞ্জে সাংগঠনিক পরিধি ব্যাপ্তির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।