ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। রোববারের (২ আগস্ট) এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬), এবং বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববারই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরোয়ানাভুক্ত আসামি ও সাধারণ অপরাধীদের গ্রেপ্তার করতে বন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

