রোববার, ১৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দীপু ভূঁইয়ার নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৪, ১৮ অক্টোবর ২০২৬

দীপু ভূঁইয়ার নির্দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে ছাত্রদল

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকার কালাচান বাড়ি দুর্গা  মন্দিরের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মন্দিরের পূজামণ্ডপ ও মেলা ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্দিরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন বাবু। এ সময় মন্দিরের শৈলেন সরকার বলেন, বাবু তাঁদের মন্দিরে আসেন এবং সনাতন ধর্মাবলম্বী শিশুদের সঙ্গে সময় কাটান। শিশুদের আদর-স্নেহ করেন এবং তাঁদের পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাঁর এমন আন্তরিকতায় তাঁরা সন্তুষ্ট প্রকাশ করেন।

এ সময় বাবু বলেন, রূপগঞ্জে হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতি বজায় রেখে সবাই মিলেমিশে বসবাস করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব আনন্দময় ও নির্বিঘ্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় দুর্গাপূজার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা পর্যবেক্ষণে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে তাঁরা সচেতন রয়েছেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে রূপগঞ্জের সব ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদল নেতা বাবু।