প্রতীকী ছবি
বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক বিক্ষোভ মিছিলে প্রস্তুতি খবরে বিএনপি উদ্যাগে তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৭টায় কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বুরুন্দী এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,আপনারা সবাই জানেন বর্তমানে আওয়ামীলীগ একটি নিষিদ্ধ সংগঠন। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। আপনারা বুঝেশুনে অনুমতি নিয়ে রাজপথে নামবেন। একটি ভূল সারা জীবনের কান্না। ভূল পথে আসলে কেউ ফিরে যেতে পারবে না।
কলাগাঙছিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন মাহামুদের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাসেদ বাবুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল, একই কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাসান, সাইফুল ইসলাম, জনী খন্দকার, মহসিন প্রধান, বাদল ফরাজি, সাফিক, মন্টু, শামীমসহ কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

