ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোঃ মাসুম। এ সময় তিনি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আবু মোঃ মাসুম বলেন, “তরুণ সমাজ আমাদের দেশের গুরুত্বপূর্ণ শক্তি। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এ জন্য শিক্ষার্থী ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
এলাকার ছাত্র-যুবসমাজকে ভবিষ্যতেও ক্রীড়া ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে পারলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

