শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রেমের সম্পর্ক গড়ে প্রতারনা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫২, ১৬ অক্টোবর ২০২৬

প্রেমের সম্পর্ক গড়ে প্রতারনা, গ্রেপ্তার ১

রবিউল ইসলাম

ফেসবুকে পরিচয়,তারপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তরুণীর নিকট থেকে বিভিন্ন সময় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। পরে তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি আরো লাখ লাখ টাকা দাবী করার অভিযোগে রবিউলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে তাকে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার উল্টাডাব এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার উল্টাডাব গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ঐ তরুনীর পরিবার পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ  আইনে ফতুল্লা মডেল থানায়  একটি মামলা দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ফেসবুকে গ্রেফতারকৃত রবিউল ইসলামের সাথে  তরুণীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্য ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এক পর্যায়ে তারা সম্পর্কে জড়িয়ে পরে। সম্পর্কের এক পর্যায়ে তরুণীর নিকট থেকে বিভিন্ন সময় নানা ইস্যুতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একই সাথে ভিডিও কলে তরুণীর অশ্লীল ছবি দাবী  করে। তরুণী বিষয়টি স্বাভাবিক মনে করে কয়েকটি ছবি পাঠায়৷ এতে করে গ্রেফতারকৃত রবিউল আলম অশ্লীল ছবিকে পুঁজি করে আরো লাখ লাখ টাকা দাবী করে। অন্যথায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। এতে করে তরুণী বিষয়টি তার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে। পরে ঐ তরুণীর পরিবার আইনি আশ্রয় নিলে বৃহস্পতিবার রাতে পুলিশ সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার উল্টাডাব এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম কে গ্রেফতার করে।

তিনি আরো জানান গ্রেফতারের সময়  গ্রেফতারকৃত রবিউল ইসলামের ব্যবহৃত  মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে ।  এছাড়া  তার ৭/৮ টি ফ্যাক আইডির সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।