শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খোরশেদের পৃষ্ঠপোষকতায় চর্মকার সম্প্রদায়ের দূর্গা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৯, ১৭ অক্টোবর ২০২৬

খোরশেদের পৃষ্ঠপোষকতায় চর্মকার সম্প্রদায়ের দূর্গা উৎসব

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আনন্দ উৎসাহ নিয়ে পালিত হচ্ছে চর্মকার সম্প্রদায়ের দূর্গা উৎসব। গত ৫ বছর যাবৎ নগরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে রবিদাস পাড়া এলাকায় চর্মকার সম্প্রদায় আলাদা ভাবে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে আসছে। বিগত বছর গুলোর মতো এবছরও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ সার্বিক সহযোগিতায় হরিজনরা দূর্গা পূজার আয়োজন করেন।

শনিবার (১৭ অক্টোবর)  বিকেলে নগরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে রবিদাস পাড়ার মাঠে চর্মকারদের আয়োজিত দূর্গা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুগ্ম সচিব প্রাণ গোপাল দাস, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ একানন্দ মহারাজ ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পূজা আর্চনার মধ্যদিয়ে দুর্গোৎসবের উদ্বোধন শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চর্মকার সম্প্রদায়ের হাতে উপহার সামগ্রী তুলে দেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এ সময় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ প্রদান করেছেন।

তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ যেন আর্থিক অসচ্ছলতা কিংবা সামাজিক পরিচয়ের কারণে ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। এ জন্য সামর্থ্যবান সবাইকে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপহার পেয়ে আবেগাপ্লুত চর্মকার সম্প্রদায়ের নেতা নারায়ণ রবি দাস বলেন, পূজায় আমরা বা আমাদের সম্প্রদায়ের লোকজন যখন বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে বৈষম্যের শিকার হতো তখন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকদুসুল আলম খন্দকার খোরশেদ আমাদের পাশে এসে দাঁড়ান। তার সাহস এবং প্রত্যক্ষ সহযোগিতায় চলতি বছরসহ ৫ বছর যাবৎ আমরা আলাদা ভাবে দূর্গা পূজা উদযাপন করতে পারছি।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ আশিষ কুমার দে, এড. মনিকা দেবি, নারায়ণ রবি দাস, বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার, আনিসুর রহমান নিক্সন, আফজাল হোসেন, রানা মুন্সি, মনির আহমেদ রাসেল, মোঃ মিঠু, মোঃ মুসা, মোঃ ইমন, কুতুবউদ্দিন, মাসুদ খন্দকার, রাজিব মিয়া, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।