শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কায়েতপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেনের মতবিনিময় সভা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৬, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩৭, ১৬ অক্টোবর ২০২৬

কায়েতপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেনের মতবিনিময় সভা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট গোলজার হোসেনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

কায়েতপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. গোলজার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদ।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. গোলজার হোসেন বলেন, কায়েতপাড়াবাসীর সেবায় আমি অতীতে অত্যন্ত অভিজ্ঞতা ও সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সুতরাং আমি এ এলাকার মানুষের দাবি-দাওয়া ও প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই অবগত। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে এক দৃষ্টিনন্দন ও আধুনিক কায়েতপাড়া গড়ে তুলবো।

সভাকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পাবে বলে আশা করছেন সকলে।