শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মেম্বার পদপ্রার্থী মাসুমের মশক নিধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০০, ১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কাঁচপুরে মেম্বার পদপ্রার্থী মাসুমের মশক নিধন

ফাইল ছবি

সমাজে মানবিক সেবার ব্রত নিয়ে এবং প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাসুম আহমেদের নিজ উদ্যোগে এলাকায় মশক নিধন স্প্রে ছিটানো ও ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

​কর্মসূচিকালীন শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, বন্ধ জলাশয় এবং আবাসিক এলাকার আনাচে-কানাচে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ফরিং/ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে কীভাবে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

​স্বতঃস্ফূর্ত এ কর্মসূচিতে জনস্বার্থে দেওয়া এক মানবিক বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মাসুম আহমেদ বলেন, জনগণের সেবাই আমার মূল লক্ষ্য ও ধর্ম। আমাদের কাঁচপুর একটি ব্যস্ততম শিল্পাঞ্চল, যেখানে ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিগত এক সপ্তাহ ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে মশক নিধন স্প্রে কার্যক্রম চালিয়ে আসছি। ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে আমার ৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষকে নিরাপদ না করা পর্যন্ত এবং মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানো অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

​এদিকে মাসুম আহমেদের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয়ে ব্যাপক আনন্দ ও ইতিবাচক সাড়া দেখা গেছে। 

সোনাপুর এলাকার বাসিন্দারা জানান, এই ধরনের জনকল্যাণমূলক কাজ সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনবে। তারা ডেঙ্গু প্রতিরোধে এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং মাসুম আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।