ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল এহসানকে আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে দুইটি সিআর মামলা ওয়ারেন্ট থাকায় আটক করা হয়েছে বলে জানা গেছে।
একটি সিআর মামলা তিনি সাজাপ্রাপ্ত ও আরেকটি জামিনে রয়েছে বলে জানা গেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলাগুলো যাচাই বাছাই করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সাবেক এমপি কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়।

