শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিসেম্বরের মাঝামাঝিতে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক: যোগাযোগমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ১৫ অক্টোবর ২০২৬

ডিসেম্বরের মাঝামাঝিতে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক: যোগাযোগমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পঞ্চবটি-মুক্তারপুর সড়কে যান চলাচল চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফতুল্লার পঞ্চবটি মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভার এবং "পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ" প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণকাজের বিভিন্ন খুঁটিনাটি ত্রুটি চিহ্নিত করেন এবং সময়মতো ও সুচারুভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লা থেকে পঞ্চবটি হয়ে চাষাঢ়া মোড় পর্যন্ত ফ্লাইওভারটি সম্প্রসারণের জন্য মন্ত্রীর কাছে একটি মৌখিক প্রস্তাব পেশ করেন।

তিনি উল্লেখ করেন, পঞ্চবটি ও সংলগ্ন বিসিক নারায়ণগঞ্জের অন্যতম প্রধান বিসিক শিল্প এলাকা, যেখানে শত শত পোশাক কারখানা (গার্মেন্টস) অবস্থিত। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুল সংখ্যক মালবাহী যানবাহন চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে ফেলে। ফ্লাইওভারটি চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারিত করা হলে পুরো নারায়ণগঞ্জের যানজট নিরসনে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।