বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বাংলাদেশ বেতারের জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ১৫ অক্টোবর ২০২৬

বন্দরে বাংলাদেশ বেতারের জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দরে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.  আজিজুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার,পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মাকসুদুর রহমান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকে।

এসময় শিক্ষার্থী ও অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার কথা বলেন।

আলোচনা সভা শেষে সংগীত শিল্পী মান্নার পরিচালনায় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক দলীয় সংগীত পরিবেশন করে।