বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সালাহউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা

প্রকাশিত: ০০:২১, ২৭ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সালাহউদ্দিন দেওয়ানের শুভেচ্ছা

সালাহউদ্দিন দেওয়ান

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন দেওয়ান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সালাহউদ্দিন দেওয়ান বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী যুবদল দীর্ঘদিন ধরে তরুণদের সংগঠিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। 

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং যুবদলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।