পরিচ্ছন্নতা অভিযান
যখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই হাতে ঝাড়ু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে ময়লা অপসারণে নেমেছেন ছাত্রদল নেতা বাবু ও তাঁর সহকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটপাত উচ্ছেদের পর জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভুলতা ফ্লাইওভারের নিচে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ছাত্রদল নেতা বাবু ভূঁইয়ার নেতৃত্বে প্রায় ৫০ জন ছাত্রদল কর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযানে অংশ নেন।
জানা যায়, সম্প্রতি ভুলতা এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের পর সড়কের মাঝখানে এবং ফ্লাইওভারের নিচে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে থাকে। এতে এলাকার পরিবেশ নোংরা হয়ে পড়ে। জনসাধারণের চলাচলের সুবিধা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গভীর রাতেই ময়লা অপসারণের উদ্যোগ নেন ছাত্রদল নেতা বাবু ভূঁইয়া।
ছাত্রদল নেতা বাবু বলেন, ‘রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়ার নির্দেশনায় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। ফুটপাত উচ্ছেদের পর সড়ক ও ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। শুধু ভুলতা ইউনিয়ন নয়, রূপগঞ্জের অন্যান্য এলাকায়ও ময়লা-আবর্জনা থাকলে পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করার কার্যক্রম চালিয়ে যাব।

