যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী
নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের খানপুর এলাকা থেকে র্যালী বের করে জেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় র্যালীতে নেতৃত্ব দেন জেলা যুব দলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানান তারা।
এসময় মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

