যুবদলের র্যালীতে বিপুল নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ
নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর যুবদলের র্যালীতে বিপুল নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন মহানগর যুবদলের নেতা এএইচ সৌরভ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের খানপুর এলাকা থেকে র্যালী বের করে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
র্যালী শুরুর আগে মিছিল নিয়ে র্যালীতে যোগ দেন সৌরভ। এসময় মহানগর যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

