নজরুল ইসলাম আজাদ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, গতকাল যেটা হয়েছে। এসপি সাহেব ডিসি সাহেবসহ আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি। এখানে কেউ কেউ স্যাবোটাজ করার চেষ্টা করছে, পেছন থেকে ইন্ধন দেয়ার চেষ্টা করছে। এটা নিয়ে এসপি সাহেব ডিসি সাহেব কাজ করছেন। কারা এগুলোর সাথে জড়িত তা খুঁজে বের করা হয়েছে এবং হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, যারাই দেশের পরিস্থিতি নারায়ণগঞ্জের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে তাদের বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। আবার তিনি বলেছেন করবো কাজ গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ। তিনি সকলকে নিয়ে কাজ করতে চান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের সবসময় গুরুত্ব দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় কাঁচপুরে শ্রমিক সমাবেশ করতেন। তিনি সবসময় শ্রমিকদের গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও শৰমিকদের নিয়ে কাজ করছেন। অনেক বন্ধ কারখানা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
মজুরি ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত আছে। আমিও গার্মেন্টস ব্যাবসায়ী। শ্রমিকদের মধ্যে কে কতটা দক্ষ তার উপরে বেতন সর্বোচ্চ কত হওয়া যায় সেটার জন্য মালিকেরা কার্পণ্য করে না। শ্রমিক ও মালিকদের সমন্বয়েই এটা সম্ভব।
শ্রমিকদের বিষয়ে আমাদের অবহেলা নেই। শ্রমিকেরা ভাল থাকবে এটা আমরা চাই। ইতিমধ্যে মজুরি কমিশন গঠন করা হয়েছে। তারপরেও এখানে কারা ইন্ধন দিচ্ছে। আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে সাজালেই নারায়ণগঞ্জটা সুন্দর হবে।

