সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতি মার্কার প্রার্থীর সঙ্গে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

হাতি মার্কার প্রার্থীর সঙ্গে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার মতবিনিময়

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৪ আসনের হাতি মার্কার পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা যদি আমার পক্ষে কাজ করেন, তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়ী হব—ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, জনগণের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি আজীবন কাজ করে যেতে চান। নির্বাচিত হলে নারায়ণগঞ্জ–৪ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় উপস্থিত সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।