ফাইল ছবি
আড়াইহাজার উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ডাকাতমুক্ত করার প্রত্যয় ব্যাক্ত করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
শুক্রবার (১৩ শুক্রবার) এক প্রতিক্রিয়ায় একথা জানান আজাদ।
তিনি বলেন, আমি আড়াইহাজার উপজেলাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। আড়াইহাজারবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য আমি কাজ করবো।
তিনি আরও বলেন, আড়াইহাজারের মাদক ও সন্ত্রাস বড় সমস্যা। এখানে ডাকাতির সমস্যাও আছে। আমি এগুলো থেকে আড়াইহাজারবাসীকে মুক্ত করতে কাজ করবো।
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে আজাদের নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী মোঃ ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট।

