ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের দুই প্রার্থীর ভোটকেন্দ্র নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর প্রার্থীর ভোট প্রদান কেন্দ্র ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নিজ এলাকার ভোটার হিসেবে মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার (ইউপি ভবন) প্রাঙ্গণে স্থাপিত মুড়াপাড়া ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের দিন তিনি সকালেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত আধুরিয়া ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। ফলে এবারের নির্বাচনেও এই আসনে ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে সবার দৃষ্টি থাকবে।

