শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ৫ বিজয়ীর গেজেট প্রকাশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিজয়ী হয়েছেন, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন,  নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হয়েছেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন এনসিপির আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম বিজয়ী হয়েছেন। 

গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

একদিকে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন। সরকার বলছে, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি বা সিইসি শপথ পাঠ করাবেন।