ফাইল ছবি
অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আড়াইহাজার থানা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,আমার সংবাদের শাহজাহান কবির, দৈনিক ইনকিলাবের আলআমিন ভুইয়া, যুগ্ম সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক, ডেইলি পোস্টের বাদল আহমেদ, অর্থ সম্পাদক ও দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, বিজয় টিভির মোস্তফা কামাল, সাপ্তাহিক আমাদের আড়াইহাজারের জাইদুল হক ও হাবিবুর রহমান হবি, দৈনিক দেশের আলোর মনিরুজ্জামান সরকার, সিও টিভির সাইদুল হাসান প্রমুখ। পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

