শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রমজানের দ্বিতীয় জুমায় ক্ষমা প্রার্থনা মুসুল্লিদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের দ্বিতীয় জুমায় ক্ষমা প্রার্থনা মুসুল্লিদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মাহ ও দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে শহরের বায়তুল আমান জামে মসজিদ, মাসদাইর কবরস্থান জামে মসজিদ এবং ডিআইটি মসজিদ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জুমার দিন হওয়ায় মসজিদ গুলোতে মুসল্লিদের ভিড় ছিল বেশি। নামাজ শুরু হওয়ার আগেই মুসল্লিরা এসে কাতারে অবস্থান নেন। নামাজ শেষে মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের গুনাহের ক্ষমা প্রার্থনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করেন। পাশাপাশি ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন মুসল্লিরা। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলমানদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

খুতবায় ইমামরা রমজানের তাৎপর্য, আত্মসংযম ও নৈতিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত ও সমাজে সদাচার প্রতিষ্ঠার মাস।